২০২৬ সালে চমকে দেয়ার মত ৫টি নতুন ব্যবসার আইডিয়া

২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া

২০২৬ সাল শুরু হয়েছিলো বিশ্বব্যাপী উত্তেজনা ও অর্থনৈতিক চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে যা এখনো চলমান। এ অবস্থায় পুরনো ব্যবসা গুলোই যথেষ্ট চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে নতুন ব্যবসা কি ভালো কিছু করতে পারবে? আমি জানি, এই প্রশ্ন সবার মনের মধ্যেই ঘুরঘুর করছে বিশেষ করে যারা এই ২০২৬ এ নতুন কোন ব্যবসা শুরু করতে চান। যারা এমন কিছু ভাবছেন তাদেরকে একটা সুখবর দিতে চাই। সেটা হল, চ্যালেঞ্জিং সময়ে ও এমন কিছু ব্যবসা আছে যেগুলো আপনার বিনিয়োগ নিরাপদ রেখে লাভ এনে দিতে সক্ষম। চলুন দেখে নিই ২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া যা চমকে দিতে পারে।

Advertisement

বায়োচার (Biochar) উৎপাদন

২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া এর মধ্যে এটিকে আমি তালিকার এক নম্বরে রাখছি। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই।

বায়োচার হল জৈব বর্জ্য দিয়ে তৈরি এক ধরনের কয়লা যা নিয়ে আমরা ২০২৬ সালে একটি চমকে দেয়ার মত ব্যবসার পরিকল্পনা করতে পারি। তবে এ কয়লা কিন্তু শুধু কয়লা নয়। জৈব বর্জ্য পুড়িয়ে এমন এক ধরনের কয়লা তৈরি করা হয় যা মাটির উর্বরতা বাড়ায়, পাশাপাশি পানির ধারণ ক্ষমতা ধরে রাখে। পরিবেশবান্ধব এই বায়োচার মূলত কৃষি কাজে প্রয়োজন হয়। এটা গাছের ডাল, নারিকেলের খোসা, খড় ইত্যাদি জৈব বর্জ্য পুড়িয়ে তৈরি করা হয়। এই কয়লা তৈরির জন্য বিশাল পরিমাণে কোন অর্থ বিনিয়োগ করার প্রয়োজন নেই। ম্যানুয়ালি বা ছোট pyrolysis চুল্লি ব্যবহার করে তাতে খড়, গাছের ডাল নারিকেলের খোসা পুড়িয়ে সহজেই বানিয়ে নেয়া সম্ভব। বানানোর পর যেমন নিজের কোন কৃষিকাজের প্রজেক্ট থাকলে সেখানে ব্যবহার করা যায়, তেমনি স্থানীয় বাজারে বিক্রি করে আয় করা সম্ভব। কৃষক, নার্সারি,এনজিও কিংবা ফার্ম গুলোকে টার্গেট করে ব্যবসার পরিকল্পনা করতে হবে।

এক কেজি বায়োচার ১৫ থেকে ২৫ টাকা হতে পারে। অথচ এই এক কেজি বাজার ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করা সম্ভব৷ একজন ব্যবসায়ী যদি মাসিক ১০০০ হাজার কেজি বায়োচার বিক্রি করার টার্গেট নেন তাহলে মাসিক ২৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লাভ করা সম্ভব৷ তবে এই ২০২৬ সালে চমকে দেয়ার মতো নতুন ব্যবসা করতে চাইলে শুধু পণ্য নয়, প্যাকেজিংও সুন্দর হওয়া উচিত। আর বায়োচারের মতো পণ্যের প্যাকেজিং এ eco friendly এবং soil booster এ ধরনের শব্দগুলো ব্যবহার করলে তা আপনার পণ্য নিয়ে ক্রেতাকে ভরসা দিবে। আজকাল দেশের নানান জায়গায় কৃষি মেলার আয়োজন করা হয়। সে সব মেলায় অংশগ্রহণ করে ক্রেতার কাছে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারেন।

Advertisement

AI ভিত্তিক কৃষি পরামর্শ অ্যাপ

২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া এর মধ্যে এটি এমন একটি ব্যবসা যা ভবিষ্যতে আপনার তুরুপ এর তাস হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী AI এখন বহুল প্রচলিত একটি শব্দ যা মানুষের মুখে মুখে শুনে থাকবেন। বলতে পারেন এই AI পুরো বিশ্বের ব্যবসা থেকে শুরু করে অনেক কিছু পুরোপুরি বদলে দিতে পারে।

AI ভিত্তিক কৃষি পরামর্শ অ্যাপ কি?

কৃষি প্রধান বাংলাদেশে ২০২৬ সালে এসে চমকে দেওয়ার মতো আরও একটি ব্যবসা কৃষিক্ষেত্র থেকেই শুরু হতে পারে। তবে ডিজিটাল যুগে এই ব্যবসাটি সম্পূর্ণ AI নির্ভর একটি ব্যবসার আইডিয়া। আর এই ব্যবসাটি হলো AI ভিত্তিক পরামর্শ অ্যাপ। প্রত্যন্ত অঞ্চলের চাষীরা সাধারণত খুব বেশি শিক্ষিত হোন না এবং অনেক সময় কৃষি অফিস বেশ দূরে থাকে৷ তাছাড়া ছোট বড় সব সমস্যা নিয়ে সব সময় কৃষি অফিসে ছুটে যাওয়া যায় না। নানান ঋতুতে, নানান সময় কৃষকরা নানা ধরনের সমস্যা সম্মুখীন হন। ডিজিটাল সহজলভ্য হয়েছে স্মার্টফোন। কৃষকের নিজের বা তাদের সন্তানদের অনেকেরই স্মার্টফোন আছে। ২০২৬ সালে চমকে দেওয়ার মতো এই ব্যবসার আইডিয়ায় একটি অ্যাপ লাগবে যেখানে চাষিরা ফসলের ছবি তুলে আপলোড করলে, ফসলের রোগ বা সমস্যা চিহ্নিত করবে এবং সেই অনুযায়ী পরামর্শ দেবে। মোবাইল অ্যাপ তৈরির খরচই ব্যবসার মূল বিনিয়োগ।

এছাড়া মেশিন লার্নিং এর মডেল ট্রেইন করে এই AI কে কীটপতঙ্গ, রোগ ইত্যাদি চেনাতে হবে। শুধুমাত্র ছবি তুলে দিয়ে সহজেই যেন কৃষকরা সমাধান পান। সুবিধার জন্য চ্যাট বট/ assistant যুক্ত করা যায়। চাষী, কৃষি ফার্ম, এনজিও ব্যবসার টার্গেট মার্কেট। মাসিক সাবস্ক্রিপশন ফি এর পাশাপাশি অ্যাপের মাধ্যমে কৃষি নির্ভর সার, বীজ, কীটনাশক, যন্ত্রপাতি ইত্যাদি কোম্পানিগুলোর বিজ্ঞাপন পাওয়ার সুযোগ রয়েছে। পরবর্তীতে আরো সুবিধার কথা চিন্তা করে আঞ্চলিক ভাষার ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত করা যায়। ২০২৬ সালে চমকে দেয়ার মত ব্যবসার আইডিয়া করতে হলে শুধুমাত্র নিজের লাভ নয় বড় ক্লায়েন্টের সুবিধা বড় করে দেখতে হবে। 

মাল্টিফাংশনাল স্মার্ট ফার্নিচার

মাল্টিফাংশনাল স্মার্ট ফার্নিচার হতে পারে ২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া এর মধ্যে অন্যতম। চলুন দেখে নেয়া যাক এই ব্যবসাটি কি?

Advertisement

বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধি পাবার সাথে কমছে বসবাসযোগ্য জায়গা। সুউচ্চ এপার্টমেন্টগুলোতে অনেক তলা তৈরি করা সম্ভব হলেও বেশি জায়গা দেয়া সম্ভব না। যুগের চাহিদার সাথে তাল রেখে ২০২৬ সালে চমকে দেয়ার মতো ব্যবসা হতে পারে মাল্টিফাংশনাল স্মার্ট ফার্নিচার তৈরি ও বিক্রির ব্যবসা। আর মৌলিক ডিজাইন হলে বরাবরই মার্কেটে আলাদা একটি আবেদন তৈরি হয়। নিজে ডিজাইন করে অথবা ড্রাফট আইডিয়া করে, লোকাল কারিগরের সাথে আলাপ করে পণ্য তৈরিতে করতে হবে। আবার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড ডিজাইন করলে লাভের অংক আরো বাড়বে। শুধু তাই নয় সাথে AR অ্যাপ ব্যবহার করে ফার্নিচার সেট করলে কেমন দেখা যাবে তার একটি ভার্চুয়াল আইডিয়া ক্রেতাদের দিন৷ এতে তারা পণ্য নিয়ে আরও কনফিডেন্ট থাকবে। বেশিরভাগ আধুনিক ক্রেতারাই আজকাল এ ধরনের পণ্য youtube এ রিসার্চ করে থাকেন৷ তাই একজন ভালো মানের ইউটিউবারকে দিয়ে রিভিউ করিয়ে নিতে পারেন। 

মোবাইল হেলথ চেকআপ ভ্যান

মোবাইল হেলথ চেকআপ ভ্যান এমন একটি ব্যবসা যা শুধু আপনার জন্য একটি লাভজনক ব্যবসা না, একই সাথে এটি হতে পারে যুগান্তকারী একটি সার্ভিস যা অনেক মানুষের কষ্ট লাঘবে সাহায্য করতে পারে। চলুন দেখে নেই কেন এই ব্যবসার আইডিয়া আমি ২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া এর মধ্যে রেখেছি।

আমরা শহরের মানুষেরা খুব সহজেই কিছু সেবা পাই যেমন প্রেসার, শ্যুগার বা প্রেগনেন্সি টেস্ট ইত্যাদি। কিন্তু একবার গ্রামগঞ্জের কথা ভাবি সেখানে কিন্তু এই জিনিসগুলো এতো সহজ নয়। বরং দেখা যায় বেশিরভাগ মানুষকেই এই ছোট ছোট টেস্টগুলোর জন্য সদর হাসপাতালে যেতে হচ্ছে। তাই অনেকেই আলস্য থেকে বা সময়ের অভাবে এই ছোট কিন্তু প্রয়োজনীয় টেস্ট গুলো থেকে দূরে থাকেন বা করতে গড়িমসি করেন। কিন্তু ২০২৬ সালে চমকে দেয়ার মতো কোন ব্যবসা করতে হলে সে ব্যবসার প্রথম ধাপই হবে মানুষের জীবনকে সহজ করা। আর মানুষের জীবনকে সহজ করার আরেকটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া হল মোবাইল হেলথ চেকআপ ভ্যান।

গ্রামে গঞ্জের রাস্তায় রাস্তায় মোবাইল হেলথ চেকআপ ভ্যান ঘুরে বেড়াবে৷ বাজার, গার্মেন্টস এলাকা, মাদ্রাসা এসব জায়গায় থামবে এবং মানুষের টেস্টগুলো করে দিবে। সেক্ষেত্রে সহজেই ভালো পরিমাণে ক্লায়েন্ট এক জায়গায় পাওয়া যাবে। তবে গ্রামগঞ্জে এ ধরনের স্বাস্থ্য নির্ভর সেবা দিতে গেলে নারীদের জন্য কিছু স্পেশাল চেকআপ প্যাকেজ ও  নিরাপত্তা নিশ্চিত করার বিষয় মাথায় রাখা জরুরী। পাশাপাশি কোন এনজিও সাথে কোলাবরেশন করা গেলে নানারকম স্পনসরশীপ পাওয়ার সুযোগ থাকে৷ মাঝে মাঝে ফ্রিতে স্যালাইন, সিভিট ইত্যাদি ছোটখাট আইটেম দিলে লোকের ভরসা বাড়বে। 

ডিজিটাল লাইফস্টাইল অর্গানাইজার

২০২৬ সালে ৫টি নতুন ব্যবসার আইডিয়া এর মধ্যে এই ব্যবসাটি আপনার কাছে আগেও শুনেছেনএমন কিছু মনে হতে পারে। কিন্তু বিস্তারিত পড়লে আপনার ধারনা পরিবর্তন হতে বাধ্য।এখানে আমি এমন এক ব্যবসার ব্যাপারে লিখলাম যেটা সচরাচর অপ্রচলিত, একটি ছোট ব্যবসার আইডিয়া এবং এই ব্যবসায়ের গ্রাহক সংখ্যা এখনো নেই বললেই চলে।কিন্তু ২০২৬ এ এই ডিজিটাল লাইফস্টাইল অর্গানাইজার ব্যবসাটি অবিশ্বাস্য ফল এনে দিতে পারে।

বর্তমানে মানুষের জীবনে অনেক কিছুর প্রাচুর্য থাকলেও কোন কিছুই যেন গোছানো নয় যার প্রভাব তাদের শারীরিক থেকে মানসিক সব জায়গায় পড়ে।অনিয়ন্ত্রিত অথবা অনিয়মে ভরা জীবনে অনেকে এখন ত্যাক্ত বিরক্ত।কিন্তু এ থেকে বের হবার উপায়ও যেন খুঁজে পাচ্ছেন না অনেকেই।২০২৬ সালে এসে চমকে দেয়ার মত ব্যবসার আইডিয়া এর তালিকায় যোগ হতে পারে ডিজিটাল লাইফস্টাইল অর্গানাইজিং ব্যবসা।এই ব্যবসায় ক্লায়েন্টকে আপনি তার প্রতিদিনের রুটিন সাজিয়ে দিবেন। ক্লায়েন্টের বয়স, জেন্ডার বা পেশা অনুযায়ী এগুলো ভিন্ন হবে।ধরুন অনিয়মে জর্জরিত একজন ছাত্রের প্রতিদিনের রুটিনে কী কী স্বাস্থ্যকর খাবার খাবে, কখন ওয়ার্কআউট করবে, একজন ছাত্র হিসেবে কতটুকু হাত খরচ বরাদ্দ রাখবে ইত্যাদি সবকিছু সাজিয়ে দিবেন google ক্যালেন্ডার বা সিমিলার কোন সিস্টেমে। 

এই ব্যবসার জন্য মূলত আপনার নিজের আগে কিছু রিসার্চ করতে হবে৷ একজন মানুষের লাইফে কী কী বিষয় কিভাবে অরগানাইজ করা উচিত তার সম্পর্কে নিজে ভালো ধারণা নেওয়া থেকে শুরু করে একজন মানুষ কিভাবে নিয়মগুলো মেনে চলবে সে বিষয়ক টিপস দেওয়া পর্যন্ত আপনাকে মেইনটেইন করতে হবে।ব্যবসার শুরুতে অবশ্যই কাস্টমারকে ফরম দিবেন যা ডিজিটাল হতে পারে এবং প্রথমেই তার প্রয়োজন, লক্ষ্য, সমস্যা ইত্যাদি জেনে নিয়ে সে অনুযায়ী পরবর্তীতে চার্ট তৈরি করবেন। অমনোযোগী ছাত্র, ব্যস্ত চাকরিজীবী নতুন বাচ্চার মা, ডায়েট করা লোকেরা আপনার টার্গেট হবে।অস্থির আধুনিক মানুষগুলোর জন্য এটি একটি দারুণ সেবা হতে পারে।এই ব্যবসায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে, নিজেকে ডিজিটাল লাইফ কোচ হিসেবে ব্র্যান্ডিং করুন।পিন্টারেস্ট বা instagram থেকে ডিজাইন আইডিয়া নিয়ে ক্যালেন্ডার গুলো তৈরি করুন এবং নিজের ব্র্যান্ডিং আইটেম তৈরি করুন।

Advertisement

Similar Posts

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।